জীবনযাপন ডেস্ক

  ০৯ মে, ২০২৬

গরমে ত্বকের সংক্রমণ রোধে ঘরোয়া প্যাক

কখনো ভ্যাপসা গরম, কখনো বৃষ্টি। এই সময়ে ত্বকে যেমন র‌্যাশ, চুলকানির সমস্যা হয়, তেমনই এই সময় পেট খারাপ, ডায়রিয়া থেকেও ছাপ পড়ে ত্বকে। ভোগায় কনট্যাক্ট ডার্মাটাইটিসের সমস্যা। এই সময়ে ত্বকে র‌্যাশ, ব্রণর সমস্যা থাকলে ঠিকমতো সাজগোজ করতে পারবেন না। তাই জেনে নিন কী ভাবে ত্বকের সংক্রমণ রোধ করবেন।

ঘি-দুধের প্যাক

এগজিমার মতো চর্মরোগ বা ত্বকের র‌্যাশ-চুলকালি সারাতে নানা রকম ওষুধ আছে। তবে ঘরোয়া টোটকার মধ্যে ঘি সবচেয়ে ভালো উপায়। ভিটামিন এ, ডি এবং ই সমৃদ্ধ ঘি ত্বকের যে কোনো সংক্রমণ ঠেকাতে পারে। কাঁচা দুধ নিন দেড় কাপ। তাতে বেসন এবং এক চামচ ঘি দিয়ে পেস্ট বানিয়ে সারা শরীরে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানিতে গোসল করে নিন।

পেপারমিন্ট তেল

যে কোনো ব্যথা, ক্ষত সারাতে কাজে লাগে পেপারমিন্ট তেল। যেখানে জ্বালা বা চুলকানি হচ্ছে, সেই জায়গায় এই তেল মালিশ করলে প্রদাহ কমে যায় চটজলদি। ব্যথার জায়গায় শীতল অনুভূতি এনে দেয় এই তেল।

নিম-হলুদের প্যাক

নিম পাতা প্রাকৃতিকভাবেই অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাক্টেরিয়াল। একমুঠো নিমপাতা ভালো করে বেটে নিন। এর সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে আবারও বাটুন। এই মিশ্রণটি সংক্রমণের জায়গায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তার পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

শিয়া বাটার মাস্ক

আধ কাপ শিয়া বাটারের সঙ্গে আধ কাপ নারকেল তেল মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণে এক কাপ পানি দিয়ে ভালো করে ফোটাতে হবে। ফুটে গেলে ঠাণ্ডা করে তাতে ১ চা-চামচ ভিটামিন এ তেল ও কয়েক ফোঁটা ইউক্যালিপটাস তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ গোসলের আগে নিয়মিত ত্বকে মাখলে এগজিমা বা র‌্যাশের সমস্যা কমে যাবে। ত্বকের অ্যালার্জিও সেরে যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়