নিজস্ব প্রতিবেদক

  ৪ ঘণ্টা আগে

শাহজালালে ১৯ কেজি স্বর্ণবার জব্দ

দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে যৌথ অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির কার্গো হোলে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

কাস্টমসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান জানান, যৌথ অভিযান চালিয়ে বিমানের কার্গো হোল থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এসব স্বর্ণের বারের ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম। দাম প্রায় ৪৫ কোটি টাকা।

অভিযানটি পরিচালনা করে গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

তবে, উদ্ধার হওয়া স্বর্ণের উৎস, কার্গো হোলে কীভাবে এগুলো রাখা হয়েছিল এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়