চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

চৌদ্দগ্রামে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাধীন দক্ষিণ ফালগুনকরা ভূঁইয়া বাড়ির মরহুম আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায়-লন্ডন প্রবাসী নাসির উদ্দিন ভূঁইয়ার উদ্যোগে এলাকার বিভিন্ন প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫ টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমীর মাওলানা মোঃ ইব্রাহীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লন্ডন প্রবাসী মোঃ মজিবুর রহমান।

সাবেক ছাত্রনেতা মোঃ লিটন ভূঁইয়ার সভাপতিত্বে ও জামায়াত নেতা জামশেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারী মোঃ মোশারফ হোসেন ওপেল, বিশিষ্ট ব্যবসায়ি মোঃ আফতাবুদ্দিন পাটোয়ারী, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের সহকারী বায়তুলমাল সম্পাদক মোঃ আমীর হোসেন, মোঃ হুমায়ুন কবির ও আমিন ভূঁইয়া সহ আরো অনেকে।

এ সময় উপস্থিত বিভিন্ন বক্তারা বলেন, লন্ডন প্রবাসী মোঃ নাসির উদ্দিন ভূঁইয়া যেভাবে এলাকার মানুষের বিভিন্ন বিপদ-আপদে এগিয়ে আসে সেইভাবে আমাদেরকেও সামাজিক কল্যাণে এগিয়ে আসতে হবে। তাহলে আগামীতে প্রতিটি পাড়া-মহল্লায় কোন দরিদ্র জনগোষ্ঠি আর থাকবে না। দীর্ঘদিন থেকে তিনি এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় তার মরহুম দাদা মোঃ আব্দুুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় প্রতিবারের ন্যায় এবারও এলাকার অসহায়দের দারিদ্র বিমোচনের লক্ষ্যে নিরলশভাবে সেই কাজ করে যাচ্ছে। ব্যক্তিগতভাবে সকলে মিলে আমরা তার পাশে থেকে বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখব ভবিষ্যতে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়