কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক

পিরোজপুরের কাউখালীতে গাঁজা গাছসহ মো. বাবু হাওলাদার (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ২ টা ৫০ মিনিটের দিকে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধলুর বাড়ির পাশের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক বাবু হাওলাদার উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বাবু হাওলাদারকে আটক করে। পরে তার বাড়ির বাগান থেকে চাষাবাদকৃত একটি গাঁজা গাছ (ওজন অনুমান ৪০০ গ্রাম) জব্দ করা হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গাঁজাগাছসহ মো. বাবু হাওলাদারকে থানা পুলিশের একটি টিম তার বাড়ি থেকে আটক করে।

অবৈধ মাদকদ্রব্য গাঁজাগাছ বিক্রয়ের উদ্দেশে রোপণ ও পরিচর্যা করার অপরাধে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়