দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

  ২ ঘণ্টা আগে

দৌলতপুরে অস্ত্র, গুলি ও মাদকসহ যুবক আটক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউপি'র বাহিরমাদি গ্রাম থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ বিজয় আহমেদ (২৩) নামে এক যুবক'কে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত বিজয় আহমেদ একই গ্রামের বিপ্লব ভূঁইয়ার ছেলে বলে জানা যায়।

পুলিশ সূত্র জানায়, বুধবার রাত আড়াইটার সময় একটি গোপন সংবাদের ভিত্তিতে ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি গ্রামে অভিযানে পরিচালনা করা হয়। সেসময় আটককৃত যুবক বিজয় আহমেদের বাড়িতে তল্লাশি চালানোর একপর্যায়ে গরুর ঘর (গোয়ালঘর) থেকে ১টি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড তাজা গুলি ও ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি খালিদুর রহমান বলেন, উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি গ্রাম থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নামে দৌলতপুর থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়