reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

ঝালকাঠিতে ২০২৫-২৬ অর্থবছরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ

ঝালকাঠি জেলার সাংস্কৃতিক অঙ্গনকে গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের অনুকূলে এই অনুদান প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই চেক হস্তান্তর সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

তিনি তাঁর বক্তব্যে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে সাংস্কৃতিক কর্মী ও সংগঠনগুলোর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং সরকারের এ ধরনের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন। তিনি জেলার সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করতে অনুদানের সঠিক ও সৃজনশীল ব্যবহারের তাগিদ দেন।

ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই চেক বিতরণ অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়