reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘এমআইএসটি ম্যাভিরভ’

কানাডায় অনুষ্ঠিত মেট রোভ ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬- এ চ্যাম্পিয়ন হয়েছে ‘এমআইএসটি ম্যাভিরভ’। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ দলটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে ২৩ থেকে ২৭ জুন বিশ্বের ১৬টি দেশের ৭৭টি দলের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, সৌদি আরবসহ বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের প্রতিযোগীদের সঙ্গে টানা তিন দিন কঠোর প্রযুক্তিগত ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নেয় এমআইএসটি ম্যাভিরভ (MIST MAVIROV)।

আইএসপিআর জানায়, এমআইএসটির ইইসিই বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘এমআইএসটি ম্যাভিরভ’ দীর্ঘদিন ধরে আন্ডারওয়াটার রোবট প্রযুক্তি নিয়ে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করে আসছে। এমআইএসটি এ অসাধারণ অর্জনের জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, মেন্টর এবং সব পৃষ্ঠপোষক ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়