‎হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন : প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন। গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এই নীতিতে বিশ্বাসী ছিলেন শহীদ রাস্ট্রপতি।

তিনি বৃহস্পতিবার শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত বৃক্ষ রোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

‎চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের( সিভাসু) হাটহাজারীস্হ রিচার্চ ও ফার্ম বেইড ক্যাম্পাস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, মানুষের জীবন রক্ষার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা খুবই জরুরী। তাই প্রধান মন্ত্রী তারেক রহমান পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি চারা রোপন কর্মসূচি গ্রহন করেছেন।

প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা করে বাসযোগ্য সমাজ ও দেশ গঠন করতে বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই। শুধু চারা রোপন করলে হবে না রোপিত চারা সঠিক ভাবে পরিচর্যা করতে হবে।

‎তিনি নিজে আজকের অনুষ্ঠানে মন্ত্রী নয় প্রধান মন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মানবিক কর্মসূচিতে অংশ গ্রহন করেছে বলে উল্লেখ করে বলেন সাধারণ মানুষের আত্ম সামাজিক ও মানুষের জীবনমান উন্নয়ন এই ফাউন্ডেশন কাজ করছে বলে ও অভিমত ব্যক্ত করেন।

‎জিয়াউর রহমান ফাউন্ডেশন কৃষি, চট্টগ্রাম বিভাগের মনিটর, ওয়ান হেলথ ইন্সটিটিউট, সিভাসু প্রফেসর ড. মো. আহসানুল হক রোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিভাসু উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর এ কে এম সাইফুদ্দিন, ড. মিজানুর রহমান, ড. আহসানউল্র্যাহ, প্রফেসর নূরুল হক, ড. তফাজ্জল হোসেন রনি, ড. মনিরুজ্জামান, ড. আতিউর রহমান, সিভাসু ছাত্র দলের সভাপতি জিয়াউর রহমান প্রমূখ।

সৈয়দ মুনিয়া জিলশাদ ও মো. শাহরিয়ার হোসেন তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবু তোয়াব।

এর পূর্বে হাটহাজারী ফতেয়াবাদ-রামদাশহাট-মদুনাঘাট সড়ক মেরামত এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, এছাড়া নূরানী তা'লীমুল কুরআন বোর্ড, চট্টগ্রাম বাংলাদেশ এর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়