চাকরি ডেস্ক

  ০৪ জুলাই, ২০২৬

রূপায়ণ গ্রুপে নিয়োগ, থাকছে প্রতি বছর ইনক্রিমেন্টসহ অন্যান্য সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ণ গ্রুপ। প্রতিষ্ঠানটির করপোরেট সেলস বিভাগ এজিএম/ডিজিএম পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। বুধবার (১ জুলাই) থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত করা যাবে আবেদন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে রূপায়ণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: রূপায়ণ গ্রুপ

পদের নাম: এজিএম/ডিজিএম

বিভাগ: করপোরেট সেলস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: বিক্রয় পরিকল্পনা প্রণয়ন ও পর্যায়ক্রমে তা পর্যালোচনা। বিক্রয় বাজেট প্রণয়ন ও ব্যবস্থাপনায় দক্ষতা।

অভিজ্ঞতা: সশ্লিষ্ট বিভাগগুলোর (যেমন- মার্কেটিং, প্রোডাক্ট অ্যাকুইজিশন, সেলস ইত্যাদি) সঙ্গে নিবিড়ভাবে কাজ করা। কার্যকর বিক্রয় কৌশল প্রণয়নের জন্য নির্দেশিকা তৈরিতে অভিজ্ঞতা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ৪০ থেকে ৫০ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে দুটি উৎসব বোনাস।

আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৬

তথ্যসূত্র: যুগান্তর

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়