চাকরি ডেস্ক

  ১১ জুলাই, ২০২৬

চাকরি দেবে নভোএয়ার, লাগবে অভিজ্ঞতা

বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিএএমও ম্যানেজার, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার, কোয়ালিটি অ্যাসুরেন্স অডিটর এবং টেকনিক্যাল সার্ভিস ম্যানেজার পদে মোট ৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৪ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ নিয়োগে কোনো নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করা হয়নি। নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। চাকরিটি হবে ফুল-টাইম।

সংক্ষেপে নিয়োগ তথ্য

প্রতিষ্ঠান: নভোএয়ার লিমিটেড

পদ: সিএএমও ম্যানেজার, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার, কোয়ালিটি অ্যাসুরেন্স অডিটর, টেকনিক্যাল সার্ভিস ম্যানেজার

পদসংখ্যা: ৪

চাকরির ধরন: বেসরকারি, ফুল-টাইম

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান

অভিজ্ঞতা: ৩-৪ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদনের শেষ তারিখ: ২০ জুলাই ২০২৬

তথ্যসূত্র : যুগান্তর

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়