চাকরি ডেস্ক
বিশেষ প্রকল্পে ম্যানেজার পদে লোক নেবে এসিআই

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। প্রতিষ্ঠানটি বিশেষ প্রকল্পে (এসিআই মোটরস লিমিটেড) ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। মঙ্গলবার, ৩০ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ জুলাই পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে এসিআই কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)
পদের নাম: ম্যানেজার
বিভাগ: বিশেষ প্রকল্প (এসিআই মোটরস লিমিটেড)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় প্রশাসন বা আইনে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: অটোমোবাইল এবং সংশ্লিষ্ট শিল্পে দক্ষতা।
অভিজ্ঞতা: ৫ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে, প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৮ থেকে ৩৮ বছর
কর্মস্থল: ঢাকা, বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের শেষ সময়: ১৪ জুলাই ২০২৬
তথ্যসূত্র: যুগান্তর
"





































