বিনোদন প্রতিবেদক
হাকিম-ছন্দার ‘তোমায় দিলাম ছুটি’

দীর্ঘদিন পর আজিজুল হাকিমের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় অর্ক মোস্তফার রচনায় তারা দুজন ‘তোমায় দিলাম ছুটি’ নাটকে অভিনয় করেছেন। ছন্দা বলেন, ‘দীর্ঘদিন পর হাকিম ভাইয়ের সঙ্গে নাটকে অভিনয় করে ভীষণ ভালোলালেগেছে। হাকিম ভাই এখনো সেই আগের মতোই অভিনয়ে কী ভীষণ সিরিয়াস, তার চরিত্রে নিয়ে সার্বক্ষণিক ভাবনা আমাকে মুগ্ধ করে। অনেকদিন পর হাকিম ভাইয়ের সঙ্গে এই নাটকে অভিনয়ে আমি ভীষণ উপভোগ করেছি। আশা করছি নাটকটি প্রচারে এলে ভালোলাগবে দর্শকের।’
এদিকে ছন্দা জানান, দীপ্ত টিভিতে প্রচার চলতি সাজ্জাদ সুমনের ‘খুশবু’ নাটকে অভিনয় করার পাশাপাশি প্রচারে আসছে তার অভিনীত ভিকি জাহেদ পরিচালিত ‘আমাদের নীল বাড়ি’ ও হাসান জোউল পরিচালিত ‘এরই নাম সংসার’ ধারাবাহিকব নাটকব দুটি। ছন্দার সঙ্গে দীর্ঘদিন পর কাজ করা প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, ‘একটা সময় ছন্দার সঙ্গে অনেক কাজ হতো। সেখানে একটা দীর্ঘদিনের বিরতি ছিল। আবার একসঙ্গে কাজ করে ভালোলাগলো। এখন আসলে গল্পে পারিবারিক আবহটা টানছে দর্শক। এটা আমাদের জন্য ভীষণ পজিটিভ একটা দিক।’
এদিকে ক’দিন আগেই ছিল বাংলাদেশের অভিনয় অঙ্গনের জনপ্রিয় অভিনেতা ও বিজ্ঞাপন, নাটক নির্মাতা আফজাল হোসেনের জন্মদিন। জন্মদিনে অনেকেই তাকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণা মূলক কথা লিখে পোস্ট করেছেন। তবে অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার পোস্টেও ঋণ, শ্রদ্ধা আর ভালোবাসার গল্প উঠে এসেছে। গোলাম ফরিদা ছন্দা আফজাল হোসেনকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘একজন আফজাল হোসেন! আমাদের কাছে তিনি কিংবদন্তি! আফজাল ভাই আপনার কাছে আমাদের অনেক ঋণ! তার কিছুই কোনদিন েেশাধ হবার নয়।
আপনার কাছ থেকে অভিনয়ের আদ?্যপান্ত কত কি যে শেখার আছে তা মনে করি বারবার। আমরা কৃতজ্ঞ আপনার মতো একজন শিল্পীর কাছে। আফজাল ভাই আপনি সুস্থ থাকুন ভালো থাকুন। আর নিজের সমৃদ্ধি থেকে আমদেরও সমৃদ্ধ করুন বারবার! অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসার একজন আপনি প্রিয় আফজাল ভাই।’
এদিকে ছন্দা আগের মতো টিভি নাটকে খুব বেশি নিয়মিত না হলেও তিনি একবজন পেশাদার অভিনেত্রী হিসেবে নাটকে অভিনয় করে যাচ্ছেন।
"









































