বিনোদন প্রতিবেদক
দীর্ঘদিন পর মিউজিক ভিডিওতে আশিক চৌধুরী

আশিক চৌধুরী, সাধারণত টিভি নাটকেই অভিনয় করেন। বেশকিছু সিনেমাতে অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছেন তিনি। কিছু মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেছেন। এরইমধ্যে দীর্ঘদিন পর আশিক চৌধুরী নতুন একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। জিসান ও সাথীর গাওয়া ‘খাইছি আমি ধরা’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। ইউটিউবে প্রকাশিত এই গানটিতে আরো বিস্তারিত তথ্য দেওয়া আছে। মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে গত ২৪ জুলাই।
আশিক চৌধুরী বলেন, ‘এখনতো আসলে ইণ্ডাষ্ট্রিতে কাজই হয় খুব কম হোক সেটা নাটক কিংবা সিনেমা কিংবা মিউজিক ভিডিও বা বিজ্ঞাপন। আমিও যে টানা কাজ করছি এমনটা নয়। এরমধ্যে এই গানটির মিউজিক ভিডিওতে কাজ করলাম। সবমিলিয়ে ভালোলেগেছে বিধায় কাজটি করেছি। সুমাইয়া রিমুর সঙ্গে মিউজিক ভিডিওতে এটা আমার প্রথম কাজ। সে ভালো করছে। আশা করছি আমাদের কাজটি দর্শকের ভালোলাগবে।’ এদিকে এরইমধ্যে আশিক অভিনীত আরিয়ান আলভী পরিচালিত ‘অহংকারী মেয়ের পতন’ নামক একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটি এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। এছাড়াও বকুল আহমেদের ‘দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে’ ও ও ‘জুয়াড়ির পরিণিত’ শিরোনামের আরো দুটি নাটক প্রকাশিত হয়েছে। আশিক চৌধুরী কিছুদিন আগে চিত্রনায়িকা বুবলীর সঙ্গে একটি গ্লাসের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ দর্শক সমাদৃত হয়েছেন।
"









































