বিনোদন প্রতিবেদক

  ৫ ঘণ্টা আগে

নতুন ওয়েব ফিল্ম ও সাত পর্বের ধারাবাহিকে দীপা খন্দকার

বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকারের ভাষ্যমতে এই মাসে তার কাজের ব্যস্ততাটা একটু বেশি। অবশ্য ব্যস্ততা নিয়ে দীপা খন্দকার সবসময়ই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। জীবনে চলার পথে তিনি সবসময়ই সাধারণ জীবন যাপনে অভ্যস্ত। এরইমধ্যে দীপা খন্দকার জাহিদ প্রীতমের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি মেরিড’-এ কাজ শুরু করেছেন। এই কাজের আরো দুদিন শুটিং বাকী। গতকাল থেকে তিনি রাজধানীর অদূরে পূবাইলে শুরু করেছেন মহিন খানের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক ‘কর্মফল’-এর কাজ। আজকেও এই এই নাটকের শুটিং-এ ব্যস্ত থাকবেন। এই দুটো কাজ শেষ করার পর চলতি মাসে তিনি রুবেল হাসান, মহিদুল মহিনের নাটকেজ কাজ করবেন বলে জানালেন।

দীপা খন্দকার বলেন, ‘হ্যাপিলি ম্যারিড ওয়েব ফিল্মের গল্পটা সুন্দর। দেখা যায় যে আমার সঙ্গে যার বিয়ে হয় তার সঙ্গে বয়সের গ্যাপ প্রায় ১৮/২০ বছর। আমাদের মধ্যে সবসময় এটা সেটা নিয়ে ঝগড়া লেগেই থাকে। কিন্তু তারপরও আমরা সুখে শান্তিতে জীবন পার করে দিচ্ছি। আমাদের মধ্যে আলাদা হয়ে যাবার কোনো ভাবনাই কাজ করে না। এরইমধ্যে আমরা সুখ খুঁজে নেই শান্তি খুঁজে নেই।

কিন্তু অপরপ্রান্তে দেখা যায় যে এই প্রজন্মের ছেলে মেয়েরা বিয়ে করে বারবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান দিতে চায় যে তারা খুব সুখে আছে। কিন্তু আদৌ কী তারা সুখে থাকে, এমন সব বিষয় নিয়েই মূলত হ্যাপিলি ম্যারিড ওয়েব ফিল্মটি নির্মাণ করা হচ্ছে। খুব ভালো একটি কাজ হচ্ছে। আর মহিনের নাটকে আগে ও কাজ করেছি। বেশ যত্ন নিয়ে মহিন কাজ করে। যেহেতু তার নিজেরই রচিত নাটকের নির্দেশনা সে নিজেই দিয়ে থাকে, তাই মহিনের কাজটাও খুব ভালো হয়। কর্মফল-নাটকটি নিয়েও আমি আশাবাদী।’

আগামী কয়েকদিনের মধ্যে দীপা রুবেল হাসান ও মহিদুল মহিনের নাটকেও কাজ করবেন বলে জানালেন। দীপা খন্দকার এই সময়ে এসে মূলত নতুন করে আলোচনায় এসেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ফুফু চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে। দীপা তার অভিনয় জীবনের সফলতার দ্বিতীয় পর্ব দারুণভাবে উপভোগ করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়