বিনোদন প্রতিবেদক
৬ ঘণ্টা আগে
সমর্থকদের আবেগ নিয়ে ‘আমাদের বিশ্বকাপ’

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আবেগ, খুনসুটি আর দ্বন্দ্ব নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘আমাদের বিশ্বকাপ’। পরিচালনা করেছেন মহিদুল মহিম। পুরান ঢাকার বিভিন্ন লোকেশন এবং উত্তরার একটি বাড়িতে ‘আমাদের বিশ্বকাপ’র দৃশ্যধারণ করা হয়েছে। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সুনেরাহ বিনতে কামাল। আরো আছেন দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু প্রমুখ। বৃহস্পতিবার সন্ধ্যায় নাটকটি জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































