বিনোদন প্রতিবেদক
আদর আজাদের নতুন সিনেমা ‘দ্য রাইটার’

‘তালাশ’ ও ‘যাও পাখি বলো তারে’ দুটি সিনেমায় অভিনয় করে সম্ভাবনা জাগিয়েছেন এ সময়ের তরুণ চিত্রনায়ক আদর আজাদ। তার অভিনয় পেয়েছে দর্শক-সমালোচকদের প্রশংসা। সেই সুবাদে তার ঝুলিভর্তি কাজ। সম্প্রতি যুক্ত হলো আরো একটি সিনেমা। এর নাম ‘দ্য রাইটার’। থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমাটি নির্মাণ করবেন চলচ্চিত্র নির্মাতা অপূর্ব রানা। তবে এখনো আদরের নায়িকা চূড়ান্ত নয়। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন এ এইচ এনামুল হক।
শুক্রবার (৭ এপ্রিল) নতুন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন আদর। তিনি জানান, রবিবার (৯ এপ্রিল) থেকে ভালুকায় শুরু হবে সিনেমাটির প্রথম ধাপের চিত্রায়ণ। ১৩ এপ্রিল পর্যন্ত হবে প্রথম ধাপের শুটিং। এরপর ঈদের পর একটানা কাজ করে শেষ হবে পুরো সিনেমার কাজ। চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার কথা ভাবছেন নির্মাতা রানা।
নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করব। আমাকে একজন লেখকের চরিত্রে দেখা যাবে। এর গল্পটি ভালো লেগেছে। সবকিছু মিলিয়ে ভালো একটি কাজ দর্শক উপহার পাবে।
"









































