আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ ঘণ্টা আগে

পাকিস্তানে বৃষ্টি বন্যায় এক মাসে ১০৭ জনের মৃত্যু

প্রবল বৃষ্টির কারণে বাড়ির ছাদণ্ডদেওয়াল ধস এবং বন্যা, বজ্রপাতের মতো বর্ষাকালীন প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে জুনের ২৬ তারিখ থেকে ২৬ জুলাই পর্যন্ত এক মাসে পাকিস্তানে ১০৭ জনের প্রাণহানি হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপ এনডিএমএ রোববার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

নিহতের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ায়— ৫৫ জন। তার পরেই আছে পাঞ্জাব— ৩৬ জন। এছাড়া গত এক মাসে বৃষ্টি ও বর্ষাকারীন দুর্যোগে আজাদ কাশ্মিরে ৭ জন, বেলুচিস্তানে ৬ জন, সিন্ধে ২ জন এবং গিলগিট-বাল্টিস্তানে এক জনের প্রাণহানি ঘটেছে। এনডিএমের বিবৃতির তথ্য অনুযায়ী, যে ১০৭ জনের প্রাণহানি হয়েছে, তাদের অর্ধেকেরও বেশির মৃত্যুর কারণ অতিবর্ষণের কারণে বাড়ির ছাদ বা দেওয়াল ধস। বর্ষাকালে দুর্যোগ কবলিত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনা করতে জুলাই মাসের ইমার্জেন্সি রেসপন্স কমিটি (ইআরসি) গঠন করেছে এনডিএ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়