আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ জুলাই, ২০২৬

কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু ছাড়াল ১৩০০

আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৫৪ জনে পৌঁছেছে। এরমধ্যে পাঁচদিনে মৃত্যু ৪০ শতাংশ বেড়েছে। শীর্ষস্থানীয় এক স্বাস্থ্য পরামর্শক বলেছেন, কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে প্রাণঘাতী এ ভাইরাস। শনিবার কঙ্গো সরকার নতুন তথ্য প্রকাশ করে। এতে দেখা গেছে মৃত্যুসহ ইবোলায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৫ জনে পৌঁছেছে। যা গত শনিবারের চেয়ে ২৭ শতাংশ বেশি।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, নজিরবিহীন হিসেবে বেড়ে চলা মৃত্যু ও আক্রান্ত দেখাচ্ছে কঙ্গোর ইতিহাসে ইবোলা বর্তমানে সবচেয়ে দ্রুত গতিতে ছড়াচ্ছে। আব্দুলসামি নাসিদি নামে এ স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেছেন, প্রমানিত কার্যকর ভ্যাকসিনের অভাবে ইবোলা এখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়