reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে উপায় ও ড্যাফোডিল গ্রুপ

ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানো এবং ড্যাফোডিল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে সহজ ও নিরবচ্ছিন্ন ক্যাশলেস লেনদেন নিশ্চিত করতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) পরিচালিত ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘উপায়’ এবং ড্যাফোডিল গ্রুপ।

রাজধানীর ইউসিবি প্রধান কার্যালয়ে সম্প্রতি এ সমঝোতা স্মারক সই হয়। এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর এগিয়ে নেওয়া এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদারে একসঙ্গে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

সমঝোতার আওতায় ড্যাফোডিল গ্রুপের বিস্তৃত শিক্ষা ও করপোরেট ইকোসিস্টেমে উপায় এর নিরাপদ ও উদ্ভাবনী মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা যুক্ত হবে। এর ফলে শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য অংশীজন বিভিন্ন ধরনের সেবার মূল্য দ্রুত, নিরাপদ ও সহজে ডিজিটাল মাধ্যমে পরিশোধ করতে পারবেন। একই সঙ্গে ক্যাশলেস লেনদেনের ব্যবহারও আরও বাড়বে।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ড্যাফোডিল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক, স্বত্বাধিকারী ও বিওটি সদস্য সামিহা খান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপায় এর পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি. দাস এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, এই অংশীদারত্ব দেশের আরও অন্তর্ভুক্তিমূলক ও ডিজিটালভাবে সংযুক্ত আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়