আন্তর্জাতিক ডেস্ক

  ১১ জুন, ২০২৬

সৌদি-তুরস্ক রেল যোগাযোগ চুক্তি

তুরস্ক ও সৌদি আরব রেলপথ এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থা সম্প্রসারণে দুটি পৃথক সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত এই চুক্তির মাধ্যমে ঐতিহাসিক হেজাজ রেলপথ পুনরুজ্জীবনের উদ্যোগে সৌদি আরব পরোক্ষভাবে যুক্ত হওয়া সর্বশেষ দেশ হয়ে উঠেছে।

মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী-পুনরুজ্জীবিত হেজাজ রেলপথ ভবিষ্যতে তুরস্ক, সিরিয়া, জর্ডান ও সৌদি আরবকে একই রেল নেটওয়ার্কের আওতায় আনতে পারে। চুক্তি সইয়ের জন্য তুরস্কের পরিবহনমন্ত্রী আবদুলকাদির উরালওগলু মঙ্গলবার রিয়াদ সফর করেন এবং সৌদি আরবের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উরালওগলু বলেন, মধ্যপ্রাচ্য বর্তমানে অত্যন্ত সংবেদনশীল সময় অতিক্রম করছে। এমন পরিস্থিতিতে বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলের নিরবচ্ছিন্ন কার্যক্রম আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাঁর ভাষায়, পরিবহন খাতের সামনে থাকা প্রতিবন্ধকতাগুলো দূর করা এখন একটি কৌশলগত প্রয়োজন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়