আদমদীঘি (বগুড়া)

  ৩ ঘণ্টা আগে

বগুড়ার আদমদীঘি

৮টি সড়ক পাকা হচ্ছে বদলাবে এলাকার চিত্র

বগুড়ার আদমদীঘি উপজেলায় ৮টি কাঁচা সড়ক পাকাকরণ কাজের অনুমোন ও বরাদ্দ দেওয়া হয়েছে। এসব সড়ক পাকাকরণ করা হলে উপজেলার বৃহৎ এলাকার হাজার হাজার মানুষের চলাচলসহ উৎপাদিত কৃষিপণ্য ও মৎস্য শিল্প সহজেই বাজারজাত করা সহজ হবে। আদমদীঘি উপজেলায় বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের প্রচেষ্টায় সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দে ৮টি কাঁচা ও ইটসোলিং সড়ক পাকাকরণ কাজের অনুমোদন পাওয়া গেছে। এসব সড়কের কাজ শেষ হলে এলাকার চিত্র পাল্টে যাবে।

অনুমোদনপত্র সূত্রে জানা যায়, সেগুলো হলো- নসরতপুর-তালোড়া ভায়া আলতাফনগর আধাপাকা সড়ক যার বরাদ্দ ১ কোটি ৪৯ লাখ ৯৭ হাজার ৪১০ টাকা, দৈর্ঘ্য ১.৩৫০ কিলোমিটার। কুন্দগ্রাম-তারতা দুর্গাপুর ভায়া কুশাবাড়ি সড়ক যার বরাদ্দ ১ কোটি ৯ লাখ ৬৯ হাজার ৯২৫ টাকা, দৈঘ্য ০.৯৫০ কিলোমিটার। ছাতিয়ানগ্রাম-সাওইল ভায়া কোমারপুর কাঁচা ও ইটসোলিং সড়ক যার বরাদ্দ ১ কোটি ৪৬ লাখ ৩১ হাজার ৬৫৭ টাকা, দৈর্ঘ্য ১.০৮৭ কিলোমিটার। ছাতিয়ানগ্রাম চৌমুহনী হাট ভায়া পালংকুড়ি সড়ক যার বরাদ্দ ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৫১৯ টাকা, দৈর্ঘ্য ১.১৬০ কিলোমিটার। বেজার-ভান্ডারগ্রাম কাঁচা সড়ক যার বরাদ্দ ৬৬ লাখ ৫৫ হাজার ৬৯ টাকা, দৈর্ঘ্য ৬০০ কিলোমিটার। কুসুম্বী-মুরাদপুর ইটসোলিং সড়ক যার বরাদ্দ ৫০ লাখ ৭৩ হাজার ২৮১ টাকা, দৈর্ঘ্য ০.৪৫০ কিলোমিটার। ছাড়পাড়া-মথুরাপুর সড়ক যার বরাদ্দ ১ কোটি ৫৪ লাখ ২৩ হাজার ৯৩৬ টাকা, দৈর্ঘ্য ১.১৫০ কিলোমিটার এবং ছোট আখিড়া স্কুল সড়ক যার বরাদ্দ ৯৩ লাখ ২২ হাজার ৬৫৭ টাকা, দৈর্ঘ্য, ৭৬০ কিলোমিটার। এ ব্যাপারে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসাবে আমার এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে। ইতিপূর্বে বিভিন্ন ধর্মীয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়ক পাকাকরণ কাজে বরাদ্দ পেয়ে কাজ চলমান রয়েছে। এই ৮টি সড়কের বরাদ্দ তার অতিরিক্ত। আগামী ৫ বছরে আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলায় ব্যাপক উন্নয়ন করা সম্ভব হবে তিনি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়