reporterঅনলাইন ডেস্ক
  ০১ জুলাই, ২০২৬

হলান্ডের গোলে আবার এগিয়ে নরওয়ে

দিয়ালোর গোলে সমতায় ফিরল আইভরিকোস্ট: গোল পেলেন আর্লিং হলান্ড। ৮৬ মিনিটে দারুণ এক আক্রমণে প্যাট্রিক বার্গ তিন ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে বল পাঠান হলান্ডের উদ্দেশে। এরপর আলতো ছোঁয়ায় সহজেই বল জালে জড়ান ম্যানচেস্টার সিটি তারকা। এটি বিশ্বকাপে হলান্ডের ৫ম গোল।

বেঞ্চ থেকে নেমেই জাদুকরী এক মুহূর্ত উপহার দিলেন আমাদ দিয়ালো। তার দারুণ গোলে ম্যাচে সমতায় ফিরেছে আইভরিকোস্ট। ম্যাচের ৭৪ মিনিটে অনেকটা একক কৃতিত্বে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

সমতা ফেরানোর চেষ্টা: আইভরিকোস্ট-নরওয়ে ম্যাচের ৬০ মিনিট পেরিয়ে গেছে। নরওয়ে ১-০ গোলে এগিয়ে ছিল। ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা বেশ কয়েকবার আক্রমণে যায় আইভরিকোস্ট, যদিও গোলের দেখা মিলছিল না।

আইভরি কোস্টের আক্রমণের চাপ একটি গোল পাওয়ার মতোই। কিন্তু ফিনিশিং হতাশাজনক। এখন তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আক্রমণে আছেন আমাদ, ওয়াহি, পেপে ও দিয়োমান্দে।নতুন এই আক্রমণভাগ কি ম্যাচের ভাগ্য বদলে দিতে পারবে? গোল বাঁচালেন নরওয়ের গোলরক্ষক: দারুণ সেভ করলেন নরওয়ের গোলরক্ষক নাইল্যান্ড। নিকোলাস পেপের শট বাঁচিয়েছেন তিনি। চলছে দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে নরওয়ে: বিরতির পর শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা। আইভরি কোস্ট একটি কর্নার পেয়েছে, তবে সেখান থেকে কোন সুযোগ আসেনি তাদের। দ্বিতীয়ার্ধের ৫ মিনিট অতিবাহিত হয়েছে, নরওয়ে ১-০তেই এগিয়ে আছে।

দুই সতীর্থেরও দ্বৈরথ: আইভরি কোস্টের ইয়ান দিওমান্দে আর নরওয়ের আন্তনিও নুসা, দুজনেই খেলেন জার্মান বুন্দেসলিগার দল আরবি লিপজিগে। এই বিশ্বকাপে দিওমান্দেকে নিয়েই অনেক প্রত্যাশা ছিল আইভরি কোস্টের, ক্লাবের হয়ে সবশেষ মৌসুমে তার ৩৬ বলে ১৩ গোল। অন্যদিকে নুসা করেছেন লিপজিগের হয়ে ৩৫ ম্যাচে ৫ গোল। বিশ্বকাপে দুই সতীর্থের দেখায় নুসাই গোল পেলেন প্রথমে।

প্রথমার্ধ শেষে নরওয়ে ১-০ গোলে এগিয়ে: অ্যান্তনিও নুসার ৩৯ মিনিটে করা গোলে এগিয়ে গেল নরওয়ে। দেশের হয়ে তার এটা ১০ নম্বর গোল। বুন্দেসলিগায় আরবি লিপজিগের হয়ে খেলা এই উইঙ্গারের এটা বিশ্বকাপেই প্রথম গোল। ম্যাচের ৩৯ তম মিনিটে গোলটা করে দলকে এগিয়ে নেন নুসা।বড় আসরে দেশে সবচেয়ে কম বয়সী গোলদাতার রেকর্ড এখন নুসার।

দারুন সুযোগ আইভরি কোস্টের: ২১ মিনিটে আইভরি কোস্টের লেফটব্যাক কোনান দারুণভাবে এগিয়ে যান। ভেতরের দিকে কাট করে তিনি পেনাল্টি বক্সে ঢুকে পড়েন।

আন্তর্জাতিক ফুটবলে এখনও তার কোনো গোল নেই। কেন নেই তারই প্রমাণ মিলল এবার। তার জোরালো শটটি জালের বাইরে লাগে।

এটি ছিল দারুণ একটি গোলের সুযোগ। শুরুর দিকে আইভরি কোস্টের দাপট: প্রথম ১০ মিনিট আইভরি কোস্টই দাপট দেখিয়েছে। তারা বেশ কয়েকবার হানা দিয়েছে নরওয়ের রক্ষণে। তাদের দ্রুত গতির ফুটবলের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করছে নরওয়ে।

ম্যাচ শুরু" দুই দলের ম্যাচ শুরু হয়েছে ডালাসে। এই ম্যাচের বিজয়ী শেষ ষোলোতে ব্রাজিলের মুখোমুখি হবে।

নরওয়ে একাদশে ১০ পরিবর্তন: ১০টা পরিবর্তন নিয়ে মাঠে নামছে নরওয়ে। তাদের বড় তারকা আর্লিং হল্যান্ড আগের ম্যাচে বেঞ্চে থাকলেও এই ম্যাচে ফিরেছেন একাদশে। আইভরি কোস্টের একাদশে নেই আমাদ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়