১ ঘণ্টা আগে
এক ঘণ্টা দেরিতে শুরু ইকুয়েডর-মেক্সিকো ম্যাচ

মাঠে নামছেন মেক্সিকো ও ইকুয়েডরের খেলোয়াড়রা
বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়ার কথা ছিল মেক্সিকো-ইকুয়েডর শেষ ৩২-এর ম্যাচ। কিন্তু সেটি হতে পারেনি খারাপ আবহাওয়ার কারণে।
মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে চার ঘণ্টা আগেই ভিড় জমান দর্শকরা। কিন্তু আবহাওয়া সতর্কতা জারি হয় অতিমাত্রায় বৃষ্টি ও বজ্রঝড়ের কারণে।
পরে ম্যাচ শুরুর সময় অন্তত ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হলেও শেষ পর্যন্ত ম্যাচ শুরু হয়েছে এক ঘণ্টা পর।
বৈরি আবহাওয়ার কারণে খেলোয়াড়রা ঠিকঠাক ওয়ার্ম-আপও করতে পারেননি। শেষ পর্যন্ত ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ৮টায়।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন








































