নকআউট পর্বে ইতিহাস গড়ল প্যারাগুয়ে

মূল আসরের শুরুটাও হয়েছিল বড় হার দিয়ে হলেও নকআউট পর্বে গড়ল ইতিহাস প্যারাগুয়েই।
চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ১৬-তে পৌঁছে গেছে তারা। দলের এমন জয়ে জাতীয় ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার।
রোমাঞ্চকর এই জয়ে ২০০২ বিশ্বকাপে জার্মানির কাছে নকআউটে হারের প্রতিশোধও নিল প্যারাগুয়ে। টাইব্রেকারে যখন প্যারাগুয়ে হারিয়ে দিয়েছে জার্মানিকে, তখন দেশটিতে লোকজন খেলা দেখা শেষ করে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
ঠিক তখনই আসে ছুটির ঘোষণা। প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ঘোষণা দেন, ‘জার্মানির বিপক্ষে প্যারাগুয়ে জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক জয়ের স্বীকৃতিস্বরূপ ৩০ জুনকে অনুমোদিত জাতীয় ছুটি ঘোষণা করা হলো। পুরো দেশ একসঙ্গে এই ঐতিহাসিক অর্জন উদযাপন করবে।’
সরকারি ঘোষণায় বলা হয়েছে, এই জয় শুধু ফুটবলের সাফল্য নয়, এটি পুরো জাতির ঐক্য, আত্মবিশ্বাস ও সংগ্রামী মানসিকতার প্রতীক।
এর আগে গ্রুপ পর্বে জার্মানিকে হারানোর পর জাতীয় ছুটির একই সিদ্ধান্ত নিয়েছিল ইকুয়েডর সরকার।








































