মৌলভীবাজার প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ছবি : প্রতিদিনের সংবাদ

মৌলভীবাজারে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে (হলরুমে) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ, সদস্যসচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সিনিয়র সাংবাদিক আজাদুর রহমান আজাদ, নজরুল ইসলাম মুহিব, সৈয়দ উমেদ আলী, নুরুল ইসলাম শেফুল, শেখ সিরাজুল ইসলাম, মো. মাহবুবুর রহমান রাহেল, মু. ইমাদ উদ্দিন, এম. এ. হামিদ, আহমেদ ফারুক মিল্লাদ, হুসাইন আহমদ, বিকুল চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।

এই সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

নবাগত পুলিশ সুপারের যোগদানের পর পরিচিতি পর্বের পাশাপাশি জেলার সাংবাদিকেরা মাদক, যানজট, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক ও অপরাধমূলক সমস্যা তুলে ধরেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়