সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২ ঘণ্টা আগে

সিরাজগঞ্জে পৃথক ভেজালবিরোধী অভিযানে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জে পৃথক ভেজালবিরোধী অভিযানে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ কর্তৃক রায়গঞ্জ উপজেলার হাসিল বটতলা এলাকায় অবস্থিত ২টি চিপসের কারখানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে চিপস তৈরিতে কৃত্রিম রং ব্যবহার, খাদ্যদ্রব্যে নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে মেসার্স ফাতেমা চিপসের মালিক মো. লিটন হোসেনকে ৭০ হাজার টাকা এবং মেসার্স নূরনবী চিপসের মালিক মো. নূরনবী শেখকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্ষতিকর নিষিদ্ধ রং ও রাসায়নিক ব্যবহার করে চিপস উৎপাদন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বা বাজার তদারকির অংশ হিসেবে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার সংলগ্ন মিষ্টি ও দই তৈরির প্রতিষ্ঠান মেসার্স জয়া দধি মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় অপর একটি অভিযান পরিচালনা করা হয়। সিরাজগঞ্জ জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে দই, মিষ্টি ও ঘি উৎপাদন করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মেসার্স জয়া দধি মিষ্টান্ন ভাণ্ডারের মালিক শ্রী কৃষ্ণকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে। এ সময় উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, ক্যাব, র‍্যাব ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়