তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

কুমিল্লার দাউদকান্দিতে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি

ছবি : প্রতিদিনের সংবাদ

কুমিল্লার দাউদকান্দিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দাউদকান্দি নাগরিক ফোরাম’-এর উদ্যোগে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় দাউদকান্দি পৌরসভায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম।

শাহীন চৌধুরীর সভাপতিত্বে ও শরীফ প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাউন্সিলর সালাহ আহাম্মেদ সরকার ও এস এম মিজান।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী এম এইচ কামরুজ্জামান, স্যানিটারি ইন্সপেক্টর মো. কামরুজ্জামান, সংগঠনের সদস্য নূর আলম ভূঁইয়া, নাজমুল হোসাইন, ফাতেমা আক্তার, নাজমা আক্তার, শরিফুল ইসলাম, মো. জিসান আহমেদ, সিয়াম আহাম্মেদ ও মো. সিয়াম হোসেনসহ অনেকে।

আলোচনা সভা শেষে পৌর ভবন কার্যালয় প্রাঙ্গণে কাঠবাদাম ও জাম গাছের চারা রোপণ এবং সাধারণ মানুষের মাঝে তা বিতরণ করা হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়