reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জুন, ২০২৩

এবার সাংবাদিক হতে চান পরীমনি

ফাইল ছবি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ক্যারিয়ার, ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় বরাবরই সংবাদের শিরোনাম হয়েছেন তিনি।

সম্প্রতি স্বামী শরিফুল রাজের সঙ্গে ‘বিচ্ছেদ কাণ্ড’ নিয়ে নানা বিতর্কের পর ফের ক্যারিয়ারে মনোযোগী হচ্ছেন পরী।

এরই মাঝে ঈদ উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। যেখানে বেশ হাস্যোজ্জ্বল মুখেই দেখা মিলেছে তার।

ঈদে অনুষ্ঠানটি প্রচারের আগেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে ১ মিনিটের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন পরীমনি। যে ভিডিওতে এই নায়িকাকে সাংবাদিক হওয়ার ইচ্ছা পোষণ করতে দেখা গেছে।

অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা সাজু খাদেম। তিনি পরীকে জিজ্ঞেস করেন, এখন যদি আপনার পেশা পরিবর্তনের সুযোগ দেওয়া হয় তাহলে কোন পেশাটি বেছে নেবেন?

এর জবাবে এই নায়িকা জানান, সাংবাদিকতা। কারণ হিসেবে তিনি বলেন, ‘সুন্দর সুন্দর শিরোনাম দিয়ে মানুষকে ঢপ দেওয়া যাবে। ’

অনুষ্ঠানে এরকম অসংখ্য মজার মজার প্রশ্নের উত্তর দিতে দেখা যায় এই অভিনেত্রীকে। যেখানে তিনি আরো জানান, জীবনে প্রেমের থেকে ভুল বেশি করেছেন।

পরীমনি বাদেও অনুষ্ঠানে তার সঙ্গে আরো উপস্থিত থাকতে দেখা গেছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও চিত্রনায়ক রোশানকে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অভিনেত্রী,ঢাকা সিনেমা,সাংবাদিক,চিত্রনায়ক রোশান,পরীমনি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়