গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১২ মে, ২০২০

শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল গৃহবধূর

ময়মনসিংহের গৌরীপুরে শসা খেতের শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে নাজমা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার বোকাইনগর ইউনিয়নের স্বল্পপশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ স্বল্পপশ্চিমপাড়া মেছোম উদ্দিনের স্ত্রী।

জানা গেছে, স্বল্পপশ্চিমপাড়া গ্রামের মইজ উদ্দিনের ছেলে চাঁনমিয়া নিজের শসা খেত শিয়ালের উপদ্রব থেকে রক্ষা করতে খেতের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ স্থাপন করেন। মঙ্গলবার সকালে নাজমা ওই শসা খেতের পাশ দিয়ে গরু নিয়ে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, গৃহবধুর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এখন পর্যন্ত মামলা হয়নি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গৌরীপুর,গৃহবধূ,শিয়াল,ফাঁদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়