reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

কোকচুর গোলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এগিয়ে তুরস্ক

বিশ্বকাপের গ্রুপ পর্বে নকআউটের লড়াই চলার মধ্যেই জমে উঠেছে তুরস্ক–যুক্তরাষ্ট্র ম্যাচ। ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র, তবে দ্রুত ঘুরে দাঁড়িয়ে এখন ২-১ ব্যবধানে এগিয়ে আছে তুরস্ক।

ম্যাচের মাত্র ২ মিনিট ৩০ সেকেন্ডে ডিফেন্ডার অস্টন ট্রাস্টির গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। শুরুতেই গোল হজম করে চাপে পড়ে তুরস্ক। তবে পিছিয়ে থাকার ধাক্কা বেশিক্ষণ টিকতে দেয়নি তারা।

ম্যাচের ১০ মিনিটে দলীয় আক্রমণ থেকে দারুণ ফিনিশিংয়ে সমতা ফেরান রিয়াল মাদ্রিদ তারকা আর্দা গুলের। তার গোলে ১-১ সমতায় ফেরে তুরস্ক।

সমতায় ফেরার পর আক্রমণের ধার বজায় রাখে তুরস্ক। এরই ধারাবাহিকতায় ৩১ মিনিটে এগিয়ে যায় দলটি। এরেন এলমালের পাস থেকে গোল করেন ওরকুন কোকচু। কোকচুর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তুরস্ক।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়