টাঙ্গাইল প্রতিনিধি

  ২১ অক্টোবর, ২০১৯

মাভাবিপ্রবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার সকালে জাতীয় পতাকা উত্তোলন, মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, কেক কাটা, দোয়া মাহফিল ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সদস্য ও সংসদ সদস্য একাব্বর হোসেন, ভাইস-চ্যান্সেলন প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য বৃন্দ, অনুষদের ডিনবৃন্দ, প্রক্টর, রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়