গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

ছবি : প্রতিদিনের সংবাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে দুলালি বেগম (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। জানা গেছে, সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর গ্রামের বিরাজ আলীর সঙ্গে তাঁর স্ত্রী দুলালি বেগমের পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে বিরাজ ক্ষিপ্ত হয়ে দুলালির বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর অভিযুক্ত বিরাজ পার্শ্ববর্তী একটি পাটক্ষেতে আত্মগোপনের চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, জনতার সহায়তায় অভিযুক্ত বিরাজকে আটক করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি নিহত দুলালির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়