শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
২ ঘণ্টা আগে
শ্রীনগরে ছেলের হামলা
মা-সহ পরিবারের চারজন আহত

শ্রীনগরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বড় ছেলের হামলায় মা-সহ পরিবারের ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার টেক্কা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় টেক্কা মার্কেটের মরহুম জয়নাল আবেদীনের স্ত্রী আহত সাহেরা বেগম (৬৭), ছেলে গিয়াস উদ্দিন (৪২), আওলাদ হোসেন (৪১) ও তার স্ত্রী অন্তরা আক্তারকে (২৫) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে বৃদ্ধ সাহেরা বেগমের অবস্থা গুরুতর। প্রতিবেশীরা জানায়, অভিযুক্ত ছেলে শাজাহান শেখ (৫০), তার স্ত্রী রুজিনা বেগম (৪২), ছেলে রবিন (২৮), মেয়ে নুপুর (২৫) ও রবিনের সহযোগী একই এলাকার আলমগীর (২৬) এই হামলার সঙ্গে জড়িত।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন







































