reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

গোলশূন্য সমতায় আর্জেন্টিনা–ইংল্যান্ড, দ্বিতীয়ার্ধ কী অন্যরকম হবে?

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

ম্যাচের প্রথমার্ধে গোল পোস্টে একটি শটও কেউ নিতে পারেনি। দু'দল সতর্ক থেকে বলের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রাখতে চেয়েছে। মাত্রই শুরু হওয়া দ্বিতীয়ার্ধ কী অন্যরকম হবে? ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপের ইতিহাসে এটিই প্রথম এমন ঘটনা।

ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে আর্জেন্টিনা। কিছু সুযোগ তৈরি করলেও তা লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় আলবিসেলেস্তেরা। ইংল্যান্ডের এলিয়ট অ্যাান্ডারসনকে ফাউল করার ঘটনাকে কেন্দ্র করে শুরুতেই দুই দলের মধ্যে উত্তেজনা তৈরি হয়। যদিও রেফারির হস্তক্ষেপে ঘটনা বেশিদূর এগোয়নি।

প্রথমার্ধে খেলার চেয়ে মারামারিই যেন বেশি দৃশ্যমান হয়েছে। সব মিলিয়ে ফাউল হয়েছে ১৯টি। ১২টি করেছে আর্জেন্টিনা এবং ৭টি ইংল্যান্ড।

নির্ধারিত সময়ে সমতাসূচক স্কোর থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও একই ব্যাপার ঘটলে টাইব্রেকারে নির্ধারণ হবে ম্যাচের ফল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়