reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

আর্জেন্টিনা ২ : ১ ইংল্যান্ড:

পিছিয়ে পড়েই যেন জেগে উঠলো আর্জেন্টিনা। শুরুতে দল ফিরল সমতায়। এরপর ইনজুরির সময়ে এগিয়েও গেল বিশ্ব চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে এখন তাদের লিড ২-১!

ম্যাচের ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে মেসির ক্রসে দারুণ এক হেডে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাওতারো মার্তিনেজ। ৮৫ মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ।

সমতা ফেরানোর পর এগিয়ে যেতে খুব বেশি অপেক্ষা করতে হলো না আর্জেন্টিনাকে। প্রথমে ম্যাক আলিস্টারের প্রচেষ্টা ফিরে আসে পোস্টে লেগে। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির ক্রসে দারুণ এক হেডে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাওতারো মার্তিনেজ।

এই মুহুর্তে ম্যাচের নিয়ন্ত্রণ আর্জেন্টিনার দখলে। একের পর আক্রমণে সমতা ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তবে ইংল্যান্ডের ডিফেন্সও বেশ ভালো জবাব দিচ্ছে। ৬৯ মিনিটে দারুণ একটি সেভ করেছেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। নিকো গঞ্জালেজের হেড ঠেকিয়েছেন তিনি। তবে ইংল্যান্ড এমন ডিফেন্সিভ খেললে যেকোনো মুহূর্তে গোল খেয়ে ফেলবে।

সমতায় আর্জেন্টিনা, আর্জেন্টিনা ১ : ১ ইংল্যান্ড: পিছিয়ে পড়ার পর থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। অবশেষে ম্যাচের ৮৫ মিনিটে আর্জেন্টিনাকে ঠিকই সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়