১ ঘণ্টা আগে
অ্যান্থনির গোলে এগিয়ে গেল ইংল্যান্ড

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে দারুণ এক গোলে লিড নিল ইংল্যান্ড। ডান প্রান্তে মরগান রজার্সের ক্রসে দারুণ এক গোলে ইংলিশদের এগিয়ে দিয়েছেন অ্যান্থনি গর্ডন। আলভারেসের শট রুখে দিলেন পিকফোর্ড: দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৭ মিনিটে) ইংলিশ রক্ষণে কাঁপন ধরিয়েছিলেন হুলিয়ান আলভারেস। প্রতি-আক্রমণে বক্সে ঢুকে ডানপায়ের জোড়ালো শট নিয়েছিলেন। তবে ইংলিশ কিপার ছিলেন প্রস্তুত, সেই শট রুখে দেন। ফিরতি বল পেয়ে আবারও চেষ্টা করেছিলেন আলভারেস, তবে এবার এক ডিফেন্ডার ব্লক করেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































