উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

কুড়িগ্রামের উলিপুর

জেলের জালে ওঠা ৫৫ কেজির বাঘাইড় ৮৫ হাজারে বিক্রি

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ধরা পড়েছে ৫৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইড়। মাছটি স্থানীয় জেলেদের কাছ থেকে কিনে নিয়েছেন এক স্কুলশিক্ষক। পরে প্রতি কেজি এক হাজার ৫০০ টাকা দরে সম্ভাব?্য মূ?ল্যে বিক্রি করা হ?বে ব?লে জানা গে?ছে। সেই হিসাবে মাছটির বাজারমূল্য হয় প্রায় ৮৫ হাজার টাকা। এদিকে বিরল আকৃতির মাছটি দেখতে শিক্ষক সাজুর বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ।

গত রবিবার কুড়িগ্রামের উলিপুরের হাতিয়া অনন্তপুর এলাকার জেলে বকুল চন্দ্র ও তার সহযোগীদের জালে মাছটি ধরা পড়ে। রাতভর মাছ ধরার পর ভোরে ব্রহ্মপুত্র নদ থেকে বিশাল আকৃতির বাঘাইড়টি জালে ওঠে।

জানা যায়, মাছটি জেলেদের কাছ থেকে কিনে নেন অনন্তপুর এলাকার স্কুলশিক্ষক সাজেদুল ইসলাম সাজু।

তিনি বলেন, ব্রহ্মপুত্র নদে নতুন পানি আসায় বড় মাছের চলাচল বেড়েছে। এ সুযোগে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে বাঘাইড়টি ধরা পড়ে। প্রত্যন্ত এলাকা থেকে এত বড় মাছ বাজারজাত করা জেলেদের জন্য কষ্টসাধ্য হওয়ায় আমি মাছটি কিনে নিয়েছি।

তিনি আরো বলেন, ৫৫ কেজির এই মাছ একা খাওয়া সম্ভব নয়। তাই প্রতি কেজি এক হাজার ৫০০ টাকা দরে বিক্রির উদ্যোগ নিয়েছি। এতে মাছটি প্রায় ৮৫ হাজার টাকায় বিক্রি হবে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ বলেন, বৃষ্টি ও উজানের ঢলে ব্রহ্মপুত্র নদে মাছের বিচরণ বেড়েছে। জেলেদের জালে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়া অবশ্যই সুখবর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়