ঝিনাইদহ প্রতিনিধি
শিশু ধর্ষণ ও হত্যা মামলা
কালীগঞ্জে অভিযুক্ত যুবকের মৃত্যুদণ্ড

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের ৫ বছরের শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি যুবক আবু তাহেরকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এ দন্ডাদেশ প্রদান করেন। একই সঙ্গে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও অন্য একটি ধারায় ৭ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়। দন্ডিত আবু তাহের কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের রফিউদ্দিনের ছেলে। তিনি বাদুরগাছা গ্রামে ওই শিশুর বাড়ির পাশে একটি বাড়িতে ভাড়া থাকতেন।
এ ঘটনায় শিশুটির পিতা নজরুল ইসলাম বাদী হয়ে ওইদিনই অজ্ঞাতদের আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ২৭ ফেব্রুয়ারি পুলিশ আবু তাহের নামের প্রতিবেশী যুবককে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। হত্যার দ্বায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় আবু তাহের।
"






































