হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

নানার মৃত্যুর এক দিন পর পানিতে ডুবে নাতনির মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে নানার মৃত্যুর একদিন পর পানিতে ডুবে নাতিনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৩ নম্বর ওয়ার্ড খাটরা-বিলওয়াই এলাকার মুন্সীবাড়ির পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সি শিশু উম্মে হাবিবা মারা যায়।

শিশুটি ওই বাড়ির ইলিয়াছ হোসেনের মেয়ে। এর আগে গত শনিবার শিশুটির নানা আবু তাহের মুন্সী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। শিশুটির মা রহিমা বেগম মৃত আবু তাহেরের ভাতিজি ও ভাগিনা বউ। চাচার বাড়ির পাশেই তারা বাড়ি করেন ও স্থায়ীভাবে বসবাস করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়