মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

খবর প্রকাশের তিন দিনের মাথায় সড়কের কাজ শুরু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার থেকে কয়ড়া বাজার পর্যন্ত সড়কের উন্নয়নকাজ আবারও শুরু হয়েছে। দৈনিক প্রতিদিনের সংবাদে সড়কটির দীর্ঘদিনের জনদুর্ভোগ ও নির্মাণকাজের ধীরগতি নিয়ে প্রতিবেদন প্রকাশের তিন দিনের মাথায় গতকাল সোমবার সকাল থেকে সড়কে কাজ শুরু হয়েছে।

গত ১৮ জুন দৈনিক প্রতিদিনের সংবাদে ‘তিন বছরেও শেষ হয়নি সড়ক সংস্কার, ৪০ গ্রামের মানুষের চরম ভোগান্তি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে সড়কটির বেহাল অবস্থা, দীর্ঘসূত্রতা এবং স্থানীয় মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরা হয়।

প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এবং জামালপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার সকাল থেকেই সড়কে শ্রমিক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে কাজ শুরু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়