কুমিল্লা প্রতিনিধি

  ২৭ মে, ২০১৬

কুমিল্লায় জীর্ণ ভবনেই চলছে বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট

নানা সমস্যায় জর্জরিত কুমিল্লা রামমালায় অবস্থিত ১০৪ বছরের পুরোনো দেশের একমাত্র ভূমি জরিপ শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট। পুকুরে ময়লা পানি, অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, জরাজীর্ণ ও স্যাঁত স্যাঁতে কক্ষে চরম দূর্ভোগের মধ্যে বসবাস করে পড়াশোনা করতে হচ্ছে শিক্ষার্থীদের। পর্যাপ্ত জায়গা, জরাজীর্ণ ভবন ও চারটি পরিত্যাক্ত ভবন থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি রুগ্ন অবস্থায় পড়ে আছে।

ছাত্রাবাসের শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে বহিরাগতদের উৎপাত।

প্রতিষ্ঠান সূত্রে জানাযায়- বর্তমানে ওই প্রতিষ্ঠানটিতে প্রায় ৪৯০ জন শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ছাত্র ৪৪০ জন, ছাত্রী ৫০ জন। ছাত্রীদের জন্য কোনো আবাসন-ব্যবস্থা নেই। ছাত্রদের জন্য ১৫০ আসনের কয়েকটি জরাজীর্ণ ভবনসহ ছাত্রাবাস রয়েছে, হাসপাতাল ভবন, শাপলা, ও রজণীগন্ধা এমনকি দুইটি পরিতাক্ত দুইটি হোষ্টেল ভবন রয়েছে। ছাত্রাবাসের বয়স শত বছর পূর্ণ হয়েছে।

হোস্টেল ছাত্র সুমন ও আব্দুল কাদের অভিযোগ করে জানান, ছাত্রাবাসে ছয়টি টয়লেটের ৪টিই নষ্ট। শিক্ষার্থীদের গোসল করার জন্য পানির ব্যবস্থা নেই। ছাত্রাবাসের ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে। প্লাষ্টার খসে গেছে। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ছাত্রাবাস এলাকায় একটি গ্রন্থাগার ভবন রয়েছে এখন টেলিভিশন কক্ষে পরিণত হয়েছে। তবে সেখানে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্তসংখ্যক পত্রিকা, ম্যাগাজিন ও বই রাখা হয় না। ইনস্টিটিউটের ভেতর প্রবেশ করে বহিরাগত লোকজন পুকুরে গোসল করে। প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর থাকলেও দেয়াল টপকে এবং প্রধান ফটক দিয়েই বহিরাগত লোকজন ঢুকে পড়ে।

এব্যাপারে সার্ভে ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানান- বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটে চারটি পরিত্যক্ত ভবন রয়েছে দুটি একাডেমিক ভবন, দুটি হোস্টেল ভবন। চারতালা বিশিষ্ট চতুকোর্টা আকৃতির ভবনটি একাডেমিক ও প্রশাষনিক ভবন হিসেবে ব্যবহার করা হয়। কলেজের প্রশাসনিক ভবনের উত্তর পাশের দোতলা ভবন দুটিতে ১৯৮৬ সাল থেকে কোনো ধরনের ক্লাস হচ্ছে না। ভবন দুটিতে কমপক্ষে ৫০টি কক্ষ আছে। দীর্ঘ সময় পরিত্যক্ত হওয়ার কারণে স্থানীয় বাসিন্দারা এর দরজা-জানালা খুলে নিয়ে গেছে।

ছাত্র-ছাত্রীরা জানান- ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিনোদনের কোনো সুযোগ নেই। কর্তৃপক্ষ প্রতিবছর ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৫ আগস্ট ও ১৬ ডিসেম্বর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। তবে ম্যাগাজিন ফি, রোভার স্কাউট ফি, অভিভাবক দিবস ফি, সাহিত্য ও ক্রীড়া ফি নেওয়া হলেও কোনো ধরনের আয়োজন হয় না। এখানে কম্পিউটার ল্যাব থাকলেও সবগুলো কম্পিউটারই অচল অবস্থায় পড়ে আছে।

এ ব্যাপারে সার্ভ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুজাত আলী জানান, হোষ্টেলের ভবনগুলোতে কোন নিরাপত্তা নেই। কিন্তু কী করবো নতুন কোন ভবন না থাকার কারণে ছাত্ররা এই ঝুঁকিপূর্ণ ভবন গুলোতে থাকতে হয়।

ক্যাম্পাস ও হোষ্টেলের চারটি পরিতাক্ত ভবন সর্ম্পকে জানতে চাইলে তিনি জানান, একাডেমিক ও প্রশাসনিক ভবনের উত্তর পাশের দুই তালা বিশিষ্ট দুইটি ভবনের কারণে প্রতিষ্ঠানের সৌন্দর্য নষ্ট হয়েছে। আমরা প্রশাসনের কাছে অনেকবার লিখিত আবেদন করার পরও কোন ধরণের সাড়া পাইনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist