বেলাব (নরসিংদী) প্রতিনিধি

  ০৯ জুলাই, ২০২২

নরসিংদীর লটকন যাচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপে

নরসিংদীতে লটকন চাষ করে ব্যাপক সাফল্য পাচ্ছেন চাষিরা। এখানকার মাটি ও আবহাওয়া লটকন চাষে উপযুক্ত। সেই সঙ্গে আর্থিক লাভের কারণে চাষিদের মধ্যে লটকন চাষে আগ্রহ বাড়ছে। দেশের চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপে রপ্তানি হচ্ছে। যা বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সরেজমিন দেখা গেছে, নরসিংদী সদর, বেলাব, শিবপুর, মনোহরদী, পলাশ, রায়পুরার আংশিক অঞ্চলে লটকন ফল ভালো জন্মে। তবে বেলাব উপজেলায় সবচেয়ে বেশি লটকনের বাগান রয়েছে। ২০ বছর আগেও লটকনের স্বতন্ত্র বাগান ছিল না। তখন অন্যান্য ফলগাছের সঙ্গেই দুই একটি গাছ লাগানো হতো। এখন ওইসব এলাকায় প্রচুর পরিমানে এই ফলের বাগান দেখা যায়।

লটকন চাষিরা জানান, পূর্ব সময়ে লটকনের তেমন চাহিদা ছিল না, দামও ছিল কম, সে কারণে কেউ লটকনের স্বতন্ত্র বাগান করার চিন্তা করত না। বর্তমানে চাহিদা ও মূল্য দুটিই বেড়েছে।

অবসরপ্রাপ্ত শিক্ষিকা কাজী লায়লা আহমেদ বলেন, প্রতি কেজি লটকন ঢাকায় নিয়ে ৯০-১০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। গত বছরের তুলনায় এ বছর ফলন কম আসলেও দাম বেশি।

লাখপুর গ্রামের তরুন কৃষক শফিকুল ইসলাম বলেন, একটি পূর্ণবয়স্ক লটকন গাছে ৫-১০ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। এটির চাষে রোগ বালাই তেমন একটা নেই। চাহিদাও প্রচুর। এসব কারণেই দিন দিন জেলার বিভিন্ন এলাকায় লটকন চাষের প্রসার ঘটছে। এছাড়া দেশের পাশাপাশি বিদেশেও এর ব্যাপক চাহিদা রয়েছে।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মানিক শাহ্ জানান, এ উপজেলায় ১৮৫ হেক্টর জমিতে লটকন চাষ হচ্ছে। এ মৌসুমে উপজেলায় প্রায় ৩ হাজার ৩০০ মেট্রিকটন লটকন উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সুউচ্চ গৈরিক বা লাল রঙের মাটিতে প্রচুর ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ উপাদান থাকায় এ মাটিতে ফলটির উৎপাদন ভালো হয়। স্বাদে-গন্ধে হচ্ছে মিষ্টি এবং আকৃতিতেও হচ্ছে বড় বড়। শত শত চাষি বর্তমানে লটকন বিক্রি করে অর্থনৈতিক সাফল্য ফিরিয়ে আনছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজিমণ্ডউর-রউফ খাঁন বলেন, এ বছর উপজেলায় প্রায় এক হাজার ১৮৫ হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে। এখানে প্রায় ৩ হাজার ৩০০ মেট্রিকটন লটকন উৎপাদন হয়। যার আনুমানিক দাম ১ কোটি টাকা। আবহাওয়া ও বাজার মূল্য ভালো থাকায় লটকন চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। উপজেলা কৃষি অফিসের পক্ষ হতে সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ ও সহযোগিতার করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়