ক্রীড়া ডেস্ক
কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

প্রথমার্ধে কানাডার গোছানো ফুটবলের কাছে সুবিধা করতে না পারলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে বড় জয় তুলে নিয়েছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো।
আজেদিন ওনাহির জোড়া গোলে সহ-আয়োজক কানাডাকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল মরক্কো। এই জয়ের মাধ্যমে প্রথম আফ্রিকান দেশ হিসেবে টানা দুই বিশ্বকাপে অন্তত কোয়ার্টার ফাইনাল খেলার অনন্য নজির স্থাপন করল মরক্কো।
ফিফা র?্যাংকিংয়ে সেরা দশে থাকা মরক্কো কাগজে-কলমে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল। তবে প্রথমার্ধে ফেভারিটসুলভ খেলা খেলতে পারেনি তারা। বরং মাঠের পারফরম্যান্সে কানাডাই ছিল এগিয়ে। ১২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল কানাডার সামনে। কিন্তু তানি ওলুয়াসেয়ির জোরালো শট দারুণ দক্ষতায় ফেরান ইয়াসিন বোনো।
শুরুর মিনিট বিশেক বলের দখলই না পাওয়া মরক্কো বড় ধাক্কা খায় ২২ মিনিটে। টুর্নামেন্টে গোলের সামনে দলটির সবচেয়ে বড় ভরসা ইসমাইল সাইবারি হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছাড়েন। সাইবারির অনুপস্থিতিতে মরক্কোর আক্রমণ গতি হারায় আরো। কানাডার ডি-বক্সে মরক্কো প্রথম বল নিয়ে ঢুকতে পেরেছে ৪৪তম মিনিটে!
প্রথমার্ধ গোলের দেখা না মিললেও হলুদ কার্ডের কোনো কমতি ছিল না। পুরো ম্যাচে মোট আটবার কার্ড বের করতে হয়েছে রেফারি মাইকেল অলিভারকে। এর মধ্যে ৪০ মিনিট থেকে বিরতির বাঁশি বাজানো পর্যন্ত সময়ের মধ্যেই পাঁচটি হলুদ কার্ড দেখেছে দুই দল।
তবে বিরতি থেকে ফিরেই মরক্কো যেন সম্পূর্ণ ভিন্ন রূপে। ৫০ মিনিটে অধিনায়ক আশরাফ হাকিমির শর্ট ফ্রি-কিকে বক্সের বাইরে বল পান ওনাহি।
সেখান থেকে নিখুঁত নিচু শটে কানাডা গোলরক্ষককে পরাস্ত করে মরক্কোকে স্বস্তির গোল এনে দেন ওনাহি। গোলের পরপরই খেলার গতিপথ বদলে যায়। প্রথমার্ধে প্রায় বলই না পাওয়া মরক্কো খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়।
"









































