ক্রীড়া প্রতিবেদক

  ৩ ঘণ্টা আগে

২১ দিনের ক্যাম্প শুরু করছে বিসিবি

২০২৮ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবাব থেকে ৩০ জন তরুণ ক্রিকেটার নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ২১ দিনের স্কিল ক্যাম্প শুরু হতে যাচ্ছে।

২০২৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর যুবদল পুনর্গঠন করাই এই ক্যাম্পের মূল লক্ষ্য। ওই আসরে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেয়। নির্বাচিত খেলোয়াড়রা নবনিযুক্ত প্রধান কোচ হান্নান সরকারের অধীনে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের ওপর নিবিড় প্রশিক্ষণ নেবেন। নাভিদ নেওয়াজের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কোচের দায়িত্ব পান হান্নান সরকার।

পেস বোলিং কোচ ডলার মাহমুদ এবং ফিল্ডিং কোচ মোহাম্মদ সেলিম ও আরশাদ খানও এই অনুশীলন কার্যক্রম তদারকি করবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়