ক্রীড়া ডেস্ক

  ১০ ঘণ্টা আগে

রুদ্ধশ্বাস জয়ে নকআউটে ক্রোয়েশিয়া

ফিলাডেলফিয়ায় প্রথমার্ধের ধীরগতির ফুটবল দ্বিতীয়ার্ধে রূপ ি নেয় চরম উত্তেজনায়। কার্লোস কুইরোজের অতি-রক্ষণাত্মক ঘানাকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। নিকোলা ভ্লাসিচের লেট উইনারে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জলাতকো দালিচের দল।

১-০ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে কৌশল বদলায় ঘানা। ফাতাউ এবং ওপং মাঠে নামার পর ঘানার আক্রমণে গতি বাড়ে। ম্যাচের ৭৩ মিনিটে ফ্রি-কিক থেকে ব্যাক পোস্টে বল পেয়ে ঘানাকে ১-১ সমতায় ফেরান ডেরিক লুকাশেন। অফসাইডের লাইনে দাঁড়িয়ে করা এই গোলটি নিয়ে দীর্ঘ চার মিনিট ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) রিভিউ চলার পর অবশেষে গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। এই গোলের পর সমীকরণ ও টেবিল ওলটপালট হয়ে ক্রোয়াটরা ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে। তবে ক্রোয়াটদের স্বস্তি ফেরান নিকোলা ভ্লাসিচ। ৮৩ মিনিটে লুকা মডরিচের দারুণ এক কর্নার কিক থেকে বক্সে লাফিয়ে উঠে নিখুঁত হেডে বল জালে জড়ান এই ফরওয়ার্ড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়