তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২ ঘণ্টা আগে

তাড়াশে দুঃস্থ নারীদের কর্মসংস্থান ও কম্পিউটার কোর্সের সনদ বিতরণ

ছবি : প্রতিদিনের সংবাদ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহযোগিতায় এবং সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা (এসডিএফ)-এর বাস্তবায়নে সিরাজগঞ্জের তাড়াশে দুঃস্থ নারীদের দর্জি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান কর্মসূচির শুভ উদ্বোধন এবং বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ (আউটসোর্সিং) কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

রবিবার (২৮ জুন) বিকেলে তাড়াশ উপজেলা পরিষদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মাদ শাহ্জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান এবং তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন সামগ্রী, সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ করা হয়:

কম্পিউটার প্রশিক্ষণ: কোর্সটি সফলভাবে সম্পন্নকারী ৪০ জন প্রশিক্ষণার্থীকে আনুষ্ঠানিক সনদপত্র প্রদান করা হয়।

মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার: অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ৪ জন মেধাবী প্রশিক্ষণার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রদান করা হয়।

দর্জি প্রশিক্ষণ: নতুন শুরু হওয়া দর্জি প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ২৪ জন দুঃস্থ নারীকে কর্মসংস্থানের সুবিধার্থে ২৪টি সেলাই মেশিন প্রদান করা হয়।

আয়োজকরা জানান, দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নে এসডিএফ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়