চাঁদপুর প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জয়, চাঁদপুরে সমর্থকদের উচ্ছ্বাস

ছবি : প্রতিদিনের সংবাদ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার টানা তৃতীয় জয় এবং অধিনায়ক লিওনেল মেসির ইতিহাস গড়া গোলকে ঘিরে চাঁদপুরে ফুটবলপ্রেমীদের মাঝে ছিল উৎসবের আমেজরা। ‘মেসি, মেসি’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।

রবিবার (২৮ জুন) সকালে মোশারফ ফাউন্ডেশনের আয়োজনে চাঁদপুর পৌর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল এলইডি স্ক্রিনে আর্জেন্টিনা বনাম জর্ডানের ম্যাচ উপভোগ করেন হাজারো সমর্থক। খেলা শুরুর অনেক আগ থেকেই মাঠে জড়ো হতে থাকেন আর্জেন্টিনা সমর্থকরা।

প্রিয় দলের জার্সি পরে এবং নীল-সাদা পতাকা হাতে নিয়ে তারা উচ্ছ্বাসে মেতে ওঠেন। খেলার প্রতিটি আক্রমণ, গোলের সুযোগ ও রোমাঞ্চকর মুহূর্তে দর্শকদের করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। লিওনেল মেসির ইতিহাস গড়া গোলে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে জর্ডানকে পরাজিত করলে আনন্দে ফেটে পড়েন সমর্থকরা। খেলা শেষে বিজয়ের হাসি নিয়ে ঘরে ফেরেন সমর্থকরা।

খেলা দেখতে আসা সমর্থকরা বলেন, সরাসরি বড় পর্দায় হাজারো সমর্থকের সঙ্গে খেলা উপভোগ করার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সুন্দর পরিবেশে খেলা দেখার সুযোগ করে দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ।

মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্য বলেন, ফুটবলপ্রেমীদের একসঙ্গে খেলা উপভোগের সুযোগ করে দিতেই আমাদের এই আয়োজন। খেলাধুলা মানুষকে সম্প্রীতি ও আনন্দের বন্ধনে আবদ্ধ করে। পাশাপাশি মাদকসহ সামাজিক অপরাধ থেকে দূরে রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়