ক্রীড়া ডেস্ক

  ২৮ জুন, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরান, ক্ষোভ উগরে দিলেন কোচ ও অধিনায়ক

যুক্তরাষ্ট্রের কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং লজিস্টিক জটিলতার কারণে ক্ষোভ উগড়ে দিয়েছেন ইরানের কোচ আমির ঘালেনোই। বসের সঙ্গে সুর মিলিয়েছেন অধিনায়ক মেহেদি তারেমিও। বিশ্বকাপে মিসরের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর মার্কিন প্রশাসনের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে মুখ খুলেছেন তারা। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রভাব সরাসরি পড়েছে ফুটবল মাঠে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলার জন্য ইরান দলকে প্রতিবার মেক্সিকো থেকে যাতায়াত করতে হয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ আমির ঘালেনোই বলেন, ‘আয়োজক দেশ আমাদের সঙ্গে চরম অন্যায় করেছে। তারা যদি আমাদের দুই সপ্তাহ আগে আসার অনুমতি দিত, তবে আমরা শারীরিকভাবে ও মানসিকভাবে অনেক ভালো অবস্থায় থাকতাম। তারা আমাদের সেই ন্যায়বিচার থেকে বঞ্চিত করেছে।’ তিনি আরো বলেন, ‘আমি ফিফাকে অনুরোধ করব, ভবিষ্যতে কোনো বিশ্বকাপে আয়োজকরা যেন খেলোয়াড় ও দলগুলোর সঙ্গে এমন আচরণ করতে না পারে।’ মূলত, ম্যাচের পরেই ইরান দলকে আবার মেক্সিকোর টিজুয়ানায় ফিরে যেতে হচ্ছে, যা খেলোয়াড়দের রিকভারিতে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

মাঠের লড়াইয়েও ভাগ্য সহায় ছিল না ইরানের। যোগ করা সময়ে শোজা খলিলজাদেহের গোল অফসাইডের কারণে বাতিল হয়। অধিনায়ক মেহেদি তারেমি প্রথমার্ধে পেনাল্টি মিস করেন এবং তার একটি হেড বারে লেগে ফিরে আসে। টুর্নামেন্টের লজিস্টিক ব্যবস্থাপনাকে ‘বিপর্যয়‘ আখ্যা দিয়ে তারেমি বলেন, ‘ফিফাকে এখানকার সব সমস্যার সমাধান করতে হবে। প্রথম ম্যাচের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আমাদের ড্রেসিংরুমে এসে বলেছিলেন এটা মাত্র শুরু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়