reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

দক্ষিণ আফ্রিকা নাকি কানাডা, নকআউট পর্বে এগিয়ে থাকবে কে?

কানাডা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার আজকের ম্যাচে কানাডাকেই ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে এই ম্যাচে কানাডার জয়ের সম্ভাবনা প্রায় ৭৭ শতাংশ বলে ধারণা করছে গোল ডটকম।

ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের ('রাউন্ড অব ৩২') এই ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত ১টায় শুরু হবে। তবে দক্ষিণ আফ্রিকাও বড় চমক দেখাতে সক্ষম। তাই ম্যাচটি বেশ উত্তেজনাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কানাডা গ্রুপ পর্বে কাতারকে ৬-০ গোলে হারানোর মতো দুর্দান্ত ফর্মে ছিল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

কানাডা ৪-৪-২ ফরমেশনে এবং দক্ষিণ আফ্রিকা ৪-২-৩-১ ফরমেশনে মাঠে নামতে পারে। সব মিলিয়ে দুই দলের মধ্যে আজ হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই একমত ক্রীড়া বিশ্লেষকরা।

বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী, কানাডা এই ম্যাচে ২-১ গোলে জয়লাভ করতে পারে। সম্ভাব্য একাদশ:

কানাডা: ম্যাক্সিম ক্রেপো, অ্যালিস্টায়ার জনস্টন, লুক ডি ফুগেরোলস, ডেরেক কর্নিয়াস, রিচি ল্যারিয়া, তাজন বুকানন, নাথান সালিবা, স্টিফেন ইউস্টাকিও, লিয়াম মিলার, জোনাথন ডেভিড এবং কাইল লারিন। তবে আলফঁসো ডেভিস হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে দলে ফিরলে তাকে শুরুর একাদশে দেখা যেতে পারে।

দক্ষিণ আফ্রিকা: রনওয়েন উইলিয়ামস, খুলিসো মুদাউ, ইমে ওকোন, এমবেকেজেলি এমবোকাজি, অব্রে মোদিবা, তেহোহো মোকোয়েনা, থালেহন্টে এমবাথা, থাপেলো মাসেকো, রেলেবোহিলে মোফোকেং, অসউইন অপোলিস এবং এভিডেন্স মাকগোপা। সাসপেনশনের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না দলের অভিজ্ঞ মিডফিল্ডার থেম্বা জোয়ানে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়