reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

খালেদের হাত ধরে উইকেট পেল বাংলাদেশ

খালেদ আহমেদের হাত ধরে প্রথম উইকেট পেল বাংলাদেশ। তার বলে স্লিপে ক্যাচ দিয়েছেন বেন কারান। ৫১ বলে ৪২ রান এসেছে তার ব্যাট থেকে। ১৭ ওভারে ৯১ রান তুলেছে জিম্বাবুয়ে, উইকেট একটি।

বোলিংয়েও আশার খবর নেই। মাঝেমধ্যে কিছু সম্ভাবনা তৈরি হচ্ছে, কিন্তু বাস্তবে রূপ পাচ্ছে না তা। ৯ ওভারে জিম্বাবুয়ে তুলেছে ৩৯ রান, এখনও কোনো উইকেট হারায়নি।

দেড় শ করতে পারলই না বাংলাদেশ: দেড় শ রান হলো না বাংলাদেশের। নিজেদের উইকেটগুলো কেউ কেউ উপহার হিসেবেই দিয়ে এসেছেন জিম্বাবুয়ের বোলারদের। হারারেতে বাউন্স আর গতিতে তাদের অস্বস্তিটা স্পষ্টই ছিল। প্রথম ইনিংসে ১৪০ রানে অলআউট হয়েছে বাংলাদেশের। এখান থেকে এই টেস্টে ঘুরে দাঁড়াতে হলে বোলারদের দুর্দান্ত কিছুই করতে হবে।

এবার অমিত: শেষ স্বীকৃত ব্যাটসম্যান অমিত হাসানও আউট হয়ে গেলেন। জিম্বাবুয়ের পেসারদের গতি আর বাউন্স ঠিকঠাক সামলাতেই পারছেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। অমিতও এনগারাভার বাউন্সারে খোঁচা মেরে ক্যাচ দিয়েছেন ১৫ বলে ৪ রান করে। এখন উইকেটে হাসা মাহমুদ ও তাইজুল ইসলাম। ৭ উইকেটে ১৩৬ রান বাংলাদেশের।

অভিষেকটা ভালো হলো না হৃদয়ের: তাওহিদ হৃদয়ের অভিষেকটা ভালো হলো না। তিনিও এনগারাভার বলে ক্যাচ তুলে দিয়েছেন। ১৬ বলে করেছেন ৩ রান। এখন দলের শেষ ভরসা আরেক অভিষিক্ত অমিত হাসান। তাঁর সঙ্গী তাইজুল ইসলাম।

মুশফিকের বিদায়, বাংলাদেশের ৫ উইকেট নেই: এবার আউট মুশফিকুর রহিমও। ২১ বলে ৯ রান করে এনগারাভার বলে বোল্ড হয়েছেন মুশফিক। উইকেটে এখন দুই অভিষিক্ত অমিত হাসান ও তাওহিদ হৃদয়। ৩০ ওভারে ১২৫ রান বাংলাদেশের, ৫ উইকেট নেই।

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৯ ওভারে ১২১/৫: ইনিংসটা বড় হলো না নাজমুলের। ১৯ রানে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। আউট হয়েছেন ব্রাড ইভান্সের বলে।

ওদিকে বাংলাদেশের মেয়েরা আজ রোববার নারী টি–টুয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকার। আগে ব্যাট করে পুরো ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১১৭ রান করেছে নিগার সুলতানারা। আজ জিততে পারলে সেমিফাইনালের সম্ভাবনাও আছে! মুমিনুল আউট: সর্বশেষ ৮ ইনিংসে ছয়টিতেই ফিফটি পেয়েছেন মুমিনুল হক। কিন্তু কোনোটিতেই সেঞ্চুরি করতে পারেননি। আজ জিম্বাবুয়ের বিপক্ষেও তা পেলেন না। নায়ামুরির বাউন্সার তাঁর ব্যাটে লেগে গেছে স্লিপে দাঁড়ানো ক্রেইগ আরভিনের হাতে। ৮১ বল খেলে ৬০ রান করেছেন তিনি।

উইকেটে নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাংলাদেশের রান ৩৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৪।

ফিফটি পেলেন মুমিনুল: বিশ্বকাপ উন্মাদনার মধ্যেই আজ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। হারারেতে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দেড়টায়। টস হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। অভিষেক হয়েছে অমিত হাসন ও তাওহিদ হৃদয়ের।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি। তবে ৩৬ রানে ২ উইকেট হারানোর পর ৭৪ রানের জুটি গড়েছেন অধিনায়ক নাজমুল হোসেন ও মুমিনুল। ফিফটি পেয়েছেন মুমিনুল। টেস্ট ক্যারিয়ারে ২৮তম ফিফটি করেছেন এই বাঁহাতি। ১৭ রানে অপরাজিত নাজমুল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়